ভোটের প্রচারে রাশ টানল নির্বাচন কমিশন
দি নিউজ লায়ন; ভোটের প্রচারে রাশ টানল নির্বাচন কমিশন। করোনার মোকাবিলায় প্রচারে কাঁটছাট করা হল। সন্ধে ৭টা থেকে সকাল ১০ পর্যন্ত কোনও প্রচার কর্মসূচি রাখা যাবে না বলে নির্দেশিকা জারি হল। এর পাশাপাশি বাকি ৩ দফার ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে। প্রার্থী ও রাজনৈতিক দলগুলিকেও কোভিডবিধি মেনে চলার কথা মনে করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
বিধিভঙ্গ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। কমিশন নির্দেশ, সভা-সমাবেশে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে উদ্যোক্তাদের। তা কমিশনের বেঁধে দেওয়া খরচের হিসেবেই ধরা হবে। এরই সঙ্গে তারকা প্রচারক ও রাজনৈতিক নেতাদের মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার ও দূরত্ব বজায় রেখে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।

Post a Comment